গাজীপুর প্রতিনিধি : বিদেশে পাচারের সময় গাজীপুর থেকে বিরল প্রজাতির ৪৮টি তক্ষক জব্দ করেছে র্যার। এসময় আটক করা হয়েছে ৯ জনকে।
রোববার বিকেলে জেলা শহরের জৈনাবাজার মাওনা রোডে অভিযান চালিয়ে এসব তক্ষক জব্দ করা হয়।
র্যাব-১ সূত্র জানায়, বিদেশে পাচারের জন্য মাওনা রোডে আনা হয়েছিল বিরল প্রজাতির ৪৮টি তক্ষক। গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চলানো হয়। তক্ষকগুলো জব্দ করার সময় ৯ জনকে আটক করা হয়।

