ঢাকাSunday , 7 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়িয়া পৌরসভায় বিজয়ী বাবু

Link Copied!

babuশরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া পৌরসভা উপ নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ প্রতীক নিয়ে শহিদুল ইসলাম বাবু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মাহমুদুল হাসান জগ প্রতীক।
রোববার (৭ আগস্ট) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে শহিদুল ইসলাম বাবু নারিকেল গাছ প্রতীকে ৫ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে মো. মাহমুদুল হাসান জগ প্রতীক নিয়ে ৪ হাজার ৪১৭ ভোট পেয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার নির্বাচিত মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যু বরণ করলে পৌরসভায় মেয়র পদ শূন্য হয়। তাই পৌরসভায় মেয়র উপ-নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে মো. মাহমুদুল হাসান, মো. কামরুল হাসান, মো. সাহিদুজ্জামান, মো. আক্তার হোসেন, সিরাজুল ইসলাম চুন্নু ও মো. শহিদুল ইসলাম বাবু নির্বাচনে অংশ গ্রহণ করে।