গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে কোটালীপাড়ার রাধাগঞ্জ এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
কেটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, কোটালীপাড়া-রাজৈর সড়কের পাশে রাধাগঞ্জ এলাকায় ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে। তবে নিহতের স্বজনদের খোঁজ পাওয়া গেলে প্রকৃত খবর জানা যাবে।

