ঢাকাSaturday , 6 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া টাকা চাওয়ায় শ্রমিককে পিটিয়ে হত্যা

Link Copied!

marderসাভার (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বকেয়া টাকা চাওয়ায় কাওসার নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে ঠিকাদার। এ ঘটনায় অভিযুক্ত ঠিকাদার রবিউলকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে আশুলিয়ার আমবাগান এলাকার বেলালের বাড়ি থেকে কাওসারের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় আহত অবস্থায় আরো দুই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।
আশুলিয়া থানার এসআই অভিজিৎ চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত শ্রমিক ইমরান জানায়, বকেয়া টাকা চাওয়ায় ও না জানিয়ে কাজে যাওয়ায় ঠিকাদার রবিউল শুক্রবার রাত ১২টার দিকে সাভার থেকে আশুলিয়ার আমবাগানে তাদের ভাড়াবাড়ির কক্ষে ঢুকেই কাওসারসহ তিনজনকে কোদালের আচারি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় কাওসার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিকিৎসকের কাছে নেয়ার আগেই মারা যায় সে।
নিহত নির্মাণ শ্রমিক ও ঠিকাদারসহ আহতদের সবার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী থানা এলাকায়।