ঢাকাSaturday , 6 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে নৌকাডুবি : শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার

Link Copied!

boatরাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নিখোঁজ সাতজনের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে রাজবাড়ীর কালুখালীর হরিণবাড়িয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিরা হলেন ফরিদা (২০), হালিমন (৪০), বেগম (৩০) ও রাজু (৬)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়া সাতজনের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া হাটবাজার থেকে ২০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা সাদার চর যাওয়ার পথে প্রবল স্রোতে ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাতজন নিখোঁজ হন। এর মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন।