ঢাকাFriday , 5 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন জন্মোৎসব’

Link Copied!

selimবিনোদন প্রতিবেদক : নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে এবারও থাকছে নানা আয়োজন। ১৮ থেকে ২০ আগস্ট রাজধানী শিল্পকলা একাডেমি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন জন্মোৎসব ২০১৬’। ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উৎসব আয়োজন করছে। উৎসব আয়োজনে তৃতীয়বারের মতো প্রদান করা হবে সেলিম আল দীন পদক। এ বছর পদক পেতে যাচ্ছেন অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ। সেলিম আল দীন জন্মোৎসবের উদ্বোধনী সন্ধ্যায় (১৮ আগস্ট) এই পদক তুলে দেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
একই সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিন দিনের উৎসবে থাকবে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সেমিনার, নাটকের মঞ্চায়ন।
উৎসবের শেষ দিন থাকবে মঞ্চনাটক ‘কারবালার জারী’। নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ। প্রযোজনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। একই দিন পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে পুতুল তোমার জনম কি রূপ সংসারে। ঢাকা থিয়েটারের পরিবেশনায় নাটকটি নির্দেশনা দেবেন শিমূল ইউসুফ।
উল্লেখ্য, বাংলাদেশের বরেণ্য নাট্যকার সেলিম আল দীন ১৯৪৯ সালে ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে তার জন্ম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।