ঢাকাFriday , 5 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে হাত-পায়ের রগ ও গলাকেটে ব্যবসায়ীকে হত্যা

Link Copied!

Dead Bodyবাগেরহাট প্রতিনিধি : জেলার মোরেলগঞ্জে শেখ রিয়াদ হোসেন (৩০) নামে এক যুবককে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খলিফাবাড়ির সামনে দরগার খাল থেকে ভাসমান অবস্থায় পুলিশ রিয়াদের মরদেহ উদ্ধার করে। রিয়াদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
নিহত শেখ রিয়াদ হোসেন উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালি গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
নিহতের স্ত্রী মাসুমা বেগম বলেন, ‘গত বুধবার সকালে আমার স্বামী রিয়াদ পেশাগত কাছে বাড়ি থেকে বের হন। ওই দিন অনেক রাত হলেও বাড়িতে না ফেরায় তার মুঠোফোনে বারবার চেষ্টা করতে থাকি কিন্তু তাকে ফোনে পাইনি। পরদিন সব আত্মীয় স্বজনের বাড়িতে রিয়াদের খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। ওইদিন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার স্বামী রিয়াদ মাছ কেনাবেচার ব্যবসা করতো। ওই ব্যবসায় কারও সঙ্গে কোনো বিরোধ ছিল কিনা তা আমার জানা নেই।’ তার স্বামীকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন তিনি।
মোরেলগঞ্জের পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, ‘স্থানীয় লোকজন খলিফাবাড়ির সামনে দরগার খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার রিয়াদকে সনাক্ত করেছে।’
তার গলা, দুই হাত ও বাম পায়ের রগ কাটা। বুধবার দিনের কোনো এক সময়ে রিয়াদ হোসেনকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহটি নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না। রিয়াদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।