ঢাকাFriday , 5 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে দুই সহদোরকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderনাটোর প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে জেলার সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে দুই সহদরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে আরো এক ভায়ের। শুক্রবার (৫ আগস্ট) ভোরে সিংড়া উপজেলার বড়গ্রামে নৃশংস এ ঘটনা ঘটে। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
নিহত দুই সহদর হলেন-বড়গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোজাফফর হোসেন ওরফে মোজাই (৪০) ও হাছেন আলী (৩৮)।
এলাকাবাসি জানায়, ডাহিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোজাফফর হোসেন ওরফে মোজাই ডাকাত ও বর্তমান সদস্য ইউনুস আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার ভোরে ইউনুস আলীর লোকজন তিন ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করলে মোজাফফর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হাছেন আলী ও মহসিন আলীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাছেনকে মৃত ঘোষণা করেন।
আরেক ভাই মহসিন আলীর (৪৫) ডান হাতের চারটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি নাসির উদ্দিন।