চট্টগ্রাম প্রতিনিধি : নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৬৩১ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৬৩১ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলার ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করে।

