ঢাকাTuesday , 2 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী থেকে ৮ ডাকাত আটক

Link Copied!

Handcuffনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, গাড়িসহ আন্তঃজেলা ডাকাত ও সংঘবদ্ধ গাড়িচোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-২।
সোমবার (১ আগস্ট) রাতে এদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিনসহ ৩ রাউন্ড গুলি, ২ প্রাইভেট কার, ১টি মোটর সাইকেল উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ। আটক ব্যক্তিরা হলেন- মোক্তার হোসেন (৪৭), মো. আবদুল হাই (৩৫), মো. কবির হোসেন (২৭), মানিক মিয়া (৩৫), ওমর ফারুক তারেক (৩৮), মো. সুমন রায়হান (২৮) ও মো. মেহেদি ওরফে বাবু (২৯)।
র‌্যাব অধিনায়ক জানান, সোমবার রাত ৯টার দিকে তেজগাঁ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে বিশেষ চেকপোস্ট বসায় র‌্যাব। র‌্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ আলী এ চেকপোস্টের দায়িত্বে ছিলেন। এ সময় তল্লাশি চৌকিতে দায়িত্বররত র‌্যাব সদস্যরা সেখান দিয়ে পার হতে যাওয়া একটি প্রাইভেট কারকে থামানোর ইঙ্গিত দেয়। দায়িত্বরত র‌্যাব সদস্যরা গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালকের পাশের আসনে বসা মোক্তার হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে পলায়নপর মোক্তার হোসেনকে আটক করে র‌্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদে সে জানায়, গাড়িটি চোরাই, কোনো কাগজপত্র নেই।
র‌্যাব সদস্যরা মোক্তারের দেহ তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা একটি বিদেশি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, গুলিভর্তি একটি ম্যাগাজিন ও কোমরে আরো খালি ম্যাগাজিন উদ্ধার করে।
মোক্তার হোসেনসহ গাড়িতে থাকা চার ব্যক্তিকে আটক করে র‌্যাব। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার, মোটরসাইকেলসহ আরো ৩ জনকে আটক করে র‌্যাব। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁ শিল্পাঞ্চল থানায় মামলার প্রস্তুতি চলছে।