সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাতনামা দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে এই লাশগুলো উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, সোমবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের দক্ষিণ পাশে যমুনা নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে পুলিশ ওই বস্তা থেকে ৩০-৩৫ বছর বয়সী দুই নারী ও এক শিশুর লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

