ঢাকাMonday , 1 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২ বিলাসবহুল গাড়ি জব্দ

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের বিশেষ অভিযানে ১১ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে।
সোমবার সকালে পৃথক অভিযানে এই গাড়ি দুটি জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দ অধিদপ্তরের নিজস্ব ফেসবুক পেইজে বলা হয়।
পেইজে উল্লেখ করা হয়, চট্টগ্রামে শুল্ক ফাঁকির অভিযোগে পৃথক অভিযানে ১১ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম গাড়িটি নগরীর মেহেদিবাগ এলাকা হতে (Range Rover, 4.6 SE Model: 2002, 4600 CC, Chassis No: SALLRAMJ6XA429812) উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক মুল্য প্রায় ৫ কোটি টাকা।
অন্যদিকে নগরীর অলংকার মোড়ের নিকট একটি পেট্রল পাম্প হতে (Porsche Cayenne Magnum, Model: 2004, 4500 CC, Chassis No: WP1ZZZ9PZ4LA49042) দ্বিতীয় গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে পেইজে উল্লেখ করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ফেসবুক পেইজে বলা হয়, গাড়ি জব্দের সময় মালিক এবং প্রতিনিধি কেউই গাড়ির বৈধ রেজিস্ট্রেশন আমদানি সংক্রান্ত কোন দলিল দেখাতে পারেনি। তারা ধারণা করছেন গাড়ি দুটি কারনেটের মাধ্যমে বিনা শুল্কে আমদানি করা হয়েছে। বিদেশি পর্যটক নির্দিষ্ট সময়ের জন্য শুল্ক ব্যতিত একটি গাড়ি আমদানি করতে পারে। এই সময়ের মধ্যে ফেরত না নিলে জরিমানাসহ শুল্ক পরিশোধ করতে হয়। দীর্ঘ সময় পার হলেও শুল্ক না দেয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয় বলে পেইজে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ফেসবুক পেইজে বলা হয়।