নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবর থানা হাজতে আব্দুল মান্নান নামে এক আসামির রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (৩১ জুলাই) সকালে এ বিষয়ে কথা বলতে একাধিকবার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে ডিউটি অফিসার মারুফ জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
থানার সূত্রে জানা যায়, শনিবার (৩০ জুলাই) রাতে আসামি আব্দুল মান্নানকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। রোববার ভোরের কোনো এক সময় গায়ের ফতুয়া দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

