ঢাকাSunday , 31 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চমেকে ছুরিকাঘাতে ক্যান্টিন কর্মচারী খুন

Link Copied!

armsচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সহকর্মীর ছুরিকাঘাতে খুন হয়েছে ক্যান্টিনের এক কর্মচারী। নিহত ক্যান্টিনকর্মীর নাম ফরহাদুল ইসলাম (২২)।
রোববার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন।
খুন হওয়া ফরহাদুল ইসলাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতার বাড়ি এলাকার বাসিন্দা নুরুল আলমের সন্তান। মো.মাসুদ (২৫) নামে অপর এক যুবক এ হত্যাকাণ্ড ঘটান। তারা দুইজনই মেডিকেলে চতুর্থ শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পঙ্কজ বড়ুয়া বলেন, ‘আগের কথা কাটাকাটির জেরে আজকে মাসুদ নামে ওই কর্মচারী ফরহাদকে ছুরিকাঘাতে খুন করেন। তারা দুইজনই চতুর্থ শ্রেণির কর্মচারী। ফরহাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’