ঢাকাSunday , 31 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সদর উপজেলায় আনোয়ার হোসেন ওরফে আনু (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সেন্দ গ্রামের রাস্তায় তাকে কুপিয়ে আহত করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আনু রামরাইল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, রাতে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের কয়েকজন আনুকে এলোপাতাড়ি কোপায়। এতে গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।
নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।