নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৬ জুলাই) দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংশ্লি¬ষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

