নিজস্ব প্র্রতিবেদক : দশদিনের ব্যক্তিগত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার ভোর ৫টায় তাকে বহনকারী কট-২৮৩ বিমান যুক্তরাষ্ট্র থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে।
সাবেক রাষ্ট্রাপতি এইচ এম এরশাদের সফরসঙ্গী হিসেবে ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় ও তার একান্ত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার।
এদিকে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- চেয়ারম্যানের বিশেষ সহকারী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মিলন এমপি, যুগ্ম মহাসচিব সফিকুল ইসলাম সফিক, ইয়াহ ইয়াহ চৌধুরী এমপি ও কেন্দ্রীয় নেতা মুনিম চৌধুরী বাবু এমপি, মো. আমির হোসেন ভূঁইয়া এমপি, মো. গোলাম মোস্তফা ও ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান প্রমুখ।
গত ১৭ জুলাই দশদিনের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যান জাপা চেয়ারম্যান।

