
সভাপতি মুহা. আজহারুল ইসলাম সাধারণ সম্পাদক মো. সামছুল হক
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু পরিষদ বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) শাখার দ্বিবার্ষিক সম্মেলন আজ ২৫ জুলাই সোমবার রাজধানীর দিলকুশাস্থ কৃষি ভবনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প (ইকিউএসএসপি)’র প্রকল্প পরিচালক কৃষিবিদ মুহা. আজহারুল ইসলাম সভাপতি এবং সবজি বীজ বিভাগের সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো. সামছুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন বিএডিসি’র বীজ ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রিপন কুমার মন্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ধীরেন চন্দ্র দেবনাথ, যুগ্ম পরিচালক (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) কৃষিবিদ মাসুদ আহমেদ, উপ-পরিচালক (বীজ বিপণন) কৃষিবিদ এ. কে. এম. ইউসুফ হারুন, ব্যবস্থাপক (সার ব্যবস্থাপনা) তাপসি রানী বসাক এবং শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাসার খান, সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো. কুতুবউদ্দিন, সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো. এনায়েত উল্লাহ ঢালী, সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং মো. জাহাঙ্গির আলম, সাংগঠনিক সম্পাদক সহকারি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক মো. আব্দুল মোতালেব, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম (সোহেল), প্রচার সম্পাদক আব্দুল বারেক চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রিয়াংকা সরকার এবং কোষাধ্যক্ষ আব্দুল মান্নান ব্যাপারী। কমিটির ৩২ সদস্য হলেন- যুগ্ম পরিচালক আশুতোষ লাহিড়ী, মো. নূরুন্নবী সরদার, যুগ্ম পরিচালক প্রদীপ কুমার দে, উপ-পরিচালক মো. মুকসুদ আলম খান (মুকুট), যুগ্ম পরিচালক মো. ওবায়দুল ইসলাম, বিএডিসি কর্মচারি শ্রমিক লীগের মহাসচিব জান মোহাম্মদ, বিএডিসি কর্মচারি শ্রমিক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, উপ-পরিচালক কৃষিবিদ এ এস এম খায়রুল হাসান, উপ-ব্যবস্থাপক কৃষিবিদ ড. মো. ছাদেক হোসেন, বিএডিসি’র প্রধান চিকিৎসক ডা. আফরোজা খানম, যুগ্ম সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা) স্বপন কুমার দাস, যুগ্ম সচিব (নিয়োগ ও কল্যাণ) মো. মিজানুর রহমান, প্রকৌশলী শিবেন্দ্র নারায়ণ গোপ, প্রকৌশলী মো. ওয়াহিদুল ইসলাম, প্রকৌশলী মো. মিজানুর রহামন, ইকিউএসএসপি’র মো. কামরুল হাসান, রিপন কুমার সিকদার, মো. আহাদ নুর মোল্লা, মো. কামরুল ইসলাম, মো. মাকসুদ আলম, গোলাম মোহাম্মদ, আব্দুল লতিফ, মশিউর রহমান, মো. মোস্তফা কামাল, শেখ আব্দুল গফুর, দেওয়ান মো. জালাল উদ্দীন, মাসুম পারভেজ, সাইদুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, আব্দুস সামাদ, মো. মামুন এবং মো. মোতালেব।

