ঢাকাTuesday , 12 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে প্রথম নারী বিচারপতি কাকরির শপথ

Link Copied!

susilaনিউজ ডেস্ক : নেপালের সুপ্রিম কোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সুশীলা কাকরি। কারকির শপথ গ্রহণের মধ্য দিয়ে নেপালের প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই তিন শীর্ষ পদে নাম লেখালেন নারীরা।
সোমবার দেশটির রাষ্ট্রপতি কার্যালয়ে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে কাকরিকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট বিদ্যা দেবী।
নেপালের ভাইস প্রেসিডেন্ট নন্দ বাহাদুর পুন, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, স্পিকার অনসারি গাত্রী মাগার, নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দিউবা প্রমুখ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ১০ এপ্রিল দেশটির বিচারিক কাউন্সিলে প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কারকির নাম সুপারিশ করা হয়। গতকাল রোববার (১০ জুলাই) পার্লামেন্টের একটি প্যানেল সর্বসম্মতভাবে কারকির নিয়োগে অনুমোদন দেয়।
৬৪ বছর বয়সী কারকি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দুর্নীতি দমনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে নেপালিদের কাছে বেশ জনপ্রিয় তিনি। সূত্র : দি হিমালয়ান টাইমস