ঢাকাMonday , 11 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

Link Copied!

14-dalনিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে ও সচেতনতা বাড়াতে বিক্ষোভ সমাবেশ করে ১৪ দল। সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়।
এর আগে রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নেতাদের সঙ্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত ছিলেন।
সভায় নেতারা জানান, সোমবারের সমাবেশে লাখ লাখ মানুষের সমাবেশ বিশ্বাবাসীকে দেখিয়ে দেবে বাংলাদেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদের সঙ্গে নেই। দেশের মানুষ উন্নয়নের সঙ্গে আছে।
মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ মহানগর সর্বস্তরের নেতা-কর্মীদের সতর্ক থেকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।