ঢাকাMonday , 11 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ পৌরসভায় আ.লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ১০টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।গণভবনে রোববার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রংপুর বিভাগের দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় মো. ইউনুছ আলী, নীলফামারীর ডোমার পৌরসভায় মো. ময়নুল হক ও রংপুরের পীরগঞ্জ থেকে আবু ছালেহ মো. তাজিমুল ইসলাম নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। রাজশাহী বিভাগের বগুড়ার সোনাতলায় মো. শাহিদুল বারী খাঁন ও পাবনার বেড়ায় মো. আব্দুল বাতেন মনোনয়ন পেয়েছেন। খুলনা বিভাগে নড়াইলের লোহাগড়ায় লিপি খানম, বরিশালের গলাচিপায় আব্দুল ওহাব খলিফাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগের টাঙ্গাইলের ঘাটাইলে শহীদুজ্জামান খান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইমতিয়াজ বিন মুছা ও শরীয়তপুরের নড়িয়ায় সিরাজুল ইসলাম চুন্নু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।