ঢাকাFriday , 8 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শোলাকিয়ায় হামলাকারীদের কঠোর শাস্তি চান বি. চৌধুরী

Link Copied!

badruddozaনিজস্ব প্রতিবেদক : ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে জঙ্গিহামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, ‘পবিত্র ঈদের দিনে বোমা মেরে পুলিশ হত্যার ঘটনার খবর জেনে আমরা দুঃখিত ও মর্মাহত হয়েছি। কয়েকদিন আগেও গুলশানে সন্ত্রাসী হামলা চালিয়ে বিদেশিসহ অনেক মানুষকে হত্যা করা হয়।’
‘গুলশানের সন্ত্রাসী ঘটনার রেশ কাটতে না কাটতেই শোলাকিয়ায় পুলিশ হত্যার ঘটনা জেনে আমরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। আমরা সকল সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা এবং যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
নেতারা এ সময়  নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে দেশের সবচেয়ে বড় এ ঈদ জামাতের প্রবেশমুখে তল্লাশির সময় হামলা চালায় জঙ্গিরা। পরে জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলিতে ২ পুলিশ সদস্য, এক নারী ও এক হামলাকারী নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন অারও অন্তত ১০ জন, যাদের মধ্যে ছয় পুলিশ সদস্যের অবস্থা সংকটাপন্ন।