ঢাকাThursday , 7 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সঙ্গে জামায়াত থাকলে ঐক্যের প্রশ্নই ওঠে না

Link Copied!

ফাইল ফটো

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, সিলেট : দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানানোর জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘ঐক্যের বিষয়ে খালেদা জিয়া ভালো কথা বলেছেন। এই মুহূর্তে ঐক্যের প্রয়োজন। তবে ঐক্যের জন্য জামায়াতকে ছাড়তে হবে। বিএনপির সঙ্গে জামায়াত থাকলে ঐক্যের প্রশ্নই ওঠে না।’
সিলেটের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিপথগামীরা গুলশানে হামলা করেছে। পরিবারের সান্নিধ্যে না থাকলে সন্তান বিপথগামী হতে পারে। এ জন্য পিতামাতা ও স্বজনদের উচিত সন্তানদের দিকে নজর রাখা।
এদিকে শাহী ঈদগাহে প্রায় ৫০ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। জামাত শেষে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
এ ছাড়া সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর দরগা মসজিদ, আলিয়া মাদ্রাসা মাঠ, কালেক্টরেট জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।