ঢাকাThursday , 7 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে মাকে তারেকের ফোন

Link Copied!

Tarek-Rahaman
নিজস্ব প্রতিবেদক : মা খালেদা জিয়াকে ফোন করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বড় ছেলে তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকালের দিকে লন্ডনের কিং স্টোন মসজিদে ঈদের নামাজ আদায় করে বাসায় ফিরেই মায়ের কাছে ফোন করেন তারেক।
খালেদা জিয়া এ সময় তারেকের পরিবার এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ হলেও লন্ডনে উদযাপিত হয়েছে এক দিন আগে।
এদিকে ঈদুল ফিতরের নামাজ আদায় করে লন্ডনের বাসায় ফিরে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও বন্ধু-বান্ধবদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লন্ডন বিএনপির এক নেতা এ কথা জানিয়েছেন।
মা খালেদা জিয়া ছাড়া বিদেশে ঈদ করছেন বড় ছেলে তারেক রহমান। দীর্ঘদিন ধরে স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে ইংল্যান্ডের লন্ডনে ঘরোয়া পরিবেশে এভাবেই ঈদুল ফিতর উদযাপন করেন তিনি।
জানা গেছে, ঈদ উদযাপনে এবার তারেক পরিবারের সঙ্গী হয়েছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শরমিলা রহমান এবং দুই মেয়ে জাহিয়া ও জাফিয়া রহমান। কোকোর পরিবারও এখন ইংল্যান্ডে বাস করে।
প্রসঙ্গত, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৮ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান। এরপর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে পাড়ি জমান। সেই থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে অবস্থান করছেন তারেক।