ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় নৌযান চলাচল ব্যাহত, ঝুঁকি নিয়ে ফিরছে মানুষ

Link Copied!

PODMAমাদারীপুর প্রতিনিধি : আবহাওয়া বিরূপ হয়ে উঠায় কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে ঈদে ঘরমুখো দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
সোমবার মধ্যরাত থেকেই বৃষ্টি পরতে থাকা ও সকাল থেকে দমকা হাওয়া প্রবাহিত হওয়ায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। বাড়ি ফেরার এই মুহূর্তে তাই বিপাকে পরেছে ঘরমুখো মানুষেরা। পদ্মা উত্তাল থাকায় নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ঢেউ ও স্রোত উপেক্ষা করে মাঝ পদ্মা পার হতে স্বাভাবিকের চেয়ে লেগে যাচ্ছে অধিক সময়। ফলে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষারতদের ভিড় লেগেই থাকছে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, লম্বা ছুটি থাকায় যাত্রীদের তেমন একটা চাপ এবার পড়েনি এই নৌরুটে। গত বৃহস্পতিবার বিকেল থেকেই যাত্রী আসা শুরু হয়। হাতে সময় একটু বেশি থাকায় যাত্রীরা ধীরে ধীরেই বাড়ি ফিরছে। সোমবার সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় যাত্রীরা লঞ্চ, স্পিডবোটের চেয়ে ফেরির দিকে ঝুঁকেছে। গত দুই দিনের চেয়ে ফেরিতে সোমবার সকাল থেকে যাত্রী ভিড় ছিল অপেক্ষাকৃত বেশি। বর্তমানে এই নৌরুটে ৪টি রোরো ফেরিসহ ১৭টি ফেরিই চলাচল করছে।
বিআইডব্লিউটিসি সূত্র আরো জানায়, যাত্রীসেবা নিশ্চিত করতে ট্রাক পারাপার বন্ধ রেখেছে। তাছাড়া শিমুলিয়া ঘাট থেকে যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, আবহাওয়া খারাপ থাকায় পদ্মা কিছুটা উত্তাল রয়েছে। ফলে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলোই সকাল থেকে চলাচল করছে। বর্তমানে ৭৭টি লঞ্চ যাত্রীসেবায় নিয়োজিত রয়েছে। আবহাওয়া আরো খারাপ হয়ে উঠলে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে বলেও জানা গেছে।
এদিকে বৈরি আবহাওয়ার মাঝে স্পিডবোটে করেও পদ্মা পার হচ্ছে অসংখ্য মানুষ। পদ্মার ঢেউয়ে বেশির ভাগ যাত্রীরাই ভিজে কাওড়াকান্দি ঘাটে এসে নামছেন। স্পিডবোট ঘাটের একটি সূত্র জানায়, বৈরি আবহাওয়ার কারণে ছোট বোটগুলোর চলাচল বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি, বৈরি আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকটা ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন তারা। তবে কাওড়াকান্দি ঘাটে নেমে বৃষ্টি-কাদা ও যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। লঞ্চ, স্পিডবোট থেকে নেমে পায়ে হাটার রাস্তায় ছোট গাড়িগুলো যাত্রী উঠানোয় মহাসড়কে উঠতে দূরপাল্লার যাত্রীদের কষ্টের সীমা নেই।
এছাড়া মহাসড়কের কাওড়াকান্দি ঘাট থেকে ভিআইপি মোড় এবং বেইলিব্রিজ থেকে পদ্মাসেতুর সংযোগ সড়ক পর্যন্ত গাড়ির জটলা লেগে থাকতে দেখা গেছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ বলেন,‘ প্রশাসনের ব্যাপক তদারকির মধ্য দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে কাওড়াকান্দি ঘাট। পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, ভ্রাম্যমাণ আদালত একযোগে কাজ করে যাচ্ছে।