ঢাকাMonday , 4 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

Link Copied!

train-ticketsনিজস্ব প্রতিবেদক : ঈদের আগাম টিকিট বিক্রির পর আজ সোমবার (৪ জুলাই) থেকে আগাম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ঢাকাসহ রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এ টিকিট বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে টিকেট বিক্রি কার্যক্রম। এ ছাড়া বিভিন্ন গুনুত্বপূর্ণ স্টেশন থেকে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
৪ জুলাইয়ের ফিরতি যাত্রার টিকিট মিলবে ৮ জুলাই, ৫ জুলাইয়ের টিকিট ৯ জুলাই, ৭ জুলাই যাত্রার টিকিট ১০ ও ১১ জুলাই এবং ৮ জুলাইয়ের যাত্রার টিকিট ১২ জুলাই বিক্রি করা হবে।
একজন যাত্রী সর্বাধিক ৪টি কিনতে পারবেন এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।
এদিকে ফিরতি টিকিট নেয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশিদের ভিড় ছিল। কিন্তু বাড়ি ফেরার জন্য অগ্রিম টিকিট নেয়ার মতো চাপ ছিল না।
এ বিষয়ে রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে অনেকে ঢাকা ত্যাগ করেছেন। তারা নিজ নিজ জেলার রেল স্টেশন থেকেই ফিরতি টিকিট সংগ্রহ করবেন। এজন্য ঢাকায় চাপ নেই।
এছাড়া স্পেশাল ট্রেন সার্ভিসেও ঘরমুখো মানুষের চাপ নেই। স্বাভাবিকভাবেই যাত্রীরা বাড়ী ফিরছেন। বলতে গেলে সড়ক পথের চেয়ে উল্টো চিত্র লক্ষ করা গেছে রেলপথে। ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন।