ঢাকাSunday , 3 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের সতর্কতা

Link Copied!

3countryআন্তর্জাতিক ডেস্ক : গুলশান হামলার পর বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিষয়ে বিশেষ সতর্কতা দেয়া হয়েছে। শনিবার রাতেই বাংলাদেশ ভ্রমণে এই সতর্কতা জারি করেছে দেশ তিনটি ।
দেশগুলোর ওয়েবসাইটে দেওয়া বার্তায় সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের গুলশান দুইয়ের ৭৯ নম্বর রাস্তার এলাকাটি এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশটির নাগরিকদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে। তাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে চলাচল সীমিত করারও পরামর্শ দেয়া হয়েছে। এ ছাড়া বড় লোকসমাগম এবং আন্তর্জাতিক হোটেলে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রেও সতর্ক করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সরকারি কর্মকর্তাদের বাংলাদেশে বিভিন্ন জনাকীর্ণ স্থান থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
প্রায় একই রকম সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা বার্তায় বলা হয়েছে, অতীতে বাংলাদেশে বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো জঙ্গিবাদী ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। ওই গোষ্ঠীগুলোর কয়েকটি পশ্চিমা-বিরোধী দৃষ্টিভঙ্গি পোষণ করে।
সতর্কবার্তায় আরো বলা হয়, উন্মুক্ত স্থানে যাওয়ার সময়ে অস্ট্রেলিয়ানদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা দেশটিতে পশ্চিমা স্বার্থের বিরুদ্ধেও আরো হামলা হতে পারে। সতর্কতার মাত্রা পরিবর্তিত হয়নি। তাই অস্ট্রেলিয়ান নাগরিকদের বাংলাদেশ সফরের সময় উচ্চমাত্রার সতর্কতা অনুসরণ করা উচিত।
একই রকম সতর্কতা জারি করে দক্ষিণ কোরিয়াও দেশটির নাগরিকদের বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে।