ঢাকাThursday , 30 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টাইনদের একহাত নিলেন ম্যারাডোনা

Link Copied!

meradonaস্পোর্টস ডেস্ক : খেলায় হার-জিত থাকবেই। কখনো হাসি, কখনো কান্না, কখনো হতাশা- এসব তো খেলারই অংশ। তবে দল হারলে অযাচিত কোনো কিছু করলে কার-ই বা ভালো লাগে? আর্জেন্টিনার মানুষ নাকি এমন কিছু কাণ্ডই ঘটিয়ে থাকেন। নিজ দেশ বলে বুঝতে বাকি নেই দিয়েগো ম্যারাডোনার।
কোপা আমেরিকার শিরোপা এনে দিতে না পারায় লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টাইনদের সমালোচনাকে বাড়াবাড়ি হিসেবেই দেখছেন ছিয়াশির বিশ্বকাপজয়ী অধিনায়ক। এর জন্য আর্জেন্টিনার সমালোচকদের একহাত নিলেন ম্যারাডোনা। জানালেন, যাদের একটা বল স্পর্শ করার অভিজ্ঞতা নেই, তারা আবার ফুটবল তারকার ভুল খুঁজতে যায়।
এ ছাড়া কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি মিস করায় অনেকেই মেসির সমালোচনা করছেন। তাদের ওপর বিরক্ত ম্যারাডোনা। লা রেড রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার কিংবদন্তী বলেন, ‘চিলির বিপক্ষে পেনাল্টি মিস করেছে মেসি। দেখবেন, এটা নিয়ে তারাই সমালোচনা করছে, যারা কোনোদিন একটা বলে কখনো স্পর্শ করে দেখেনি। তারা ফুটবল তারকার (মেসি) ভুল ধরার চেষ্টায় মত্ত।’
মেসির প্রশংসায় ম্যারাডোনা বলেন, ‘কোপার ফাইনালে হার বাদ দিলে আমি মনে করি মেসি বিজয়ী। ওকে এখন ছুটি কাটাতে দেয়া উচিত। একাকী থাকতে দিন।’