বিনোদন ডেস্ক : হোক ক্রীড়াঙ্গন কিংবা শোবিজ অঙ্গনের। যেকোনো অঙ্গনের একজন সুপারস্টার সর্বদায় সাধারণ মানুষের কাছে অনুসরণীয়। তেমনি এক অনুসরণীয় তারকা বলিউড কিং শাহরুখ খান। ভারতের গন্ডি পেরিয়ে তিনি পুরো বিশ্বে আজ জনপ্রিয়। বাস্তবে এই অভিনেতাকে দেশে বিদেশে অসংখ্য মানুষ অনুসরণ কিংবা তাকে পছন্দ করলেও ভার্চুয়াল জগতে তিনি কম অণুসরণীয় নয়। কারণ শুধুমাত্র টুইটারেই এই সুপারস্টারকে অনুসরণ করছেন ২ কোটি ভক্ত অনুরাগী!
হ্যাঁ। সম্প্রতি টুইটারে বলিউড কিং শাহরুখ খান টুইটারে এক অবিস্মরণীয় রেকর্ডের জন্ম দিলেন! ভার্চুয়ালে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে তাকে অনুসরণ করছেন অন্তত দুই কোটি মানুষ।
ভারতে শুধুমাত্র টুইটারেই তারকাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন মেগাস্টার অমিতাভ বচ্চনকে। দুই কোটি তেরো লাখ মানুষ অনুসরণ করেন অমিতাভকে। এই হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন শাহরুখ। আর তারপরেই এক কোটি ৮২ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছেন সুপারস্টার সালমান খান।
শাহরুখকে দুই কোটি ফলোয়ার অনুসরণ করার উপলক্ষ্যে এরইমধ্যে তার ভক্ত অনুরাগীরা হ্যাশ ট্যাগে ‘এসআরকে২০মিলিয়ন’ লিখে টুইটারে আনন্দ প্রকাশ করছেন। অভিনন্দন জানাচ্ছে শাহরুখের অনেক ফ্যান পেইজগুলোও!

