ঢাকাThursday , 30 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বদলে গেছেন সানি লিওন

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : বলিউডে অভিনয় শুরুর পর নিজেকে আমূল পাল্টে ফেলেছেন সানি লিওন। নিজেই জানিয়েছেন সেই কথা।
সম্প্রতি সংবাদসংস্থা এআইএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেছেন, ‘গোড়ার দিকে একটি বিশেষ দৃষ্টিতেই আমাকে দেখা হত। কিন্তু এখন গর্বের সঙ্গে বলতে পারি যে, মানুষ আমাকে গ্রহণ করেছেন। আমার ভাল কাজের জন্য তাঁরা আমার প্রশংসা করছেন। আমি গর্বিত এই ভেবে যে, এই ইন্ডাস্ট্রিতে আমি স্টিরিওটাইপ্‌ড নই।’
তাঁর বিরুদ্ধে নানা কথা শোনা গিয়েছে। গোড়ার দিকে হয়তো নানা বাধা তাঁকে অতিক্রম করতে হয়েছে। কিন্তু সেই সব দিনের তিক্ততা মনে রাখতে চান না সানি। বলছেন, ‘আমার কোনও দুঃখজনক গল্প নেই। আমি আহত হইনি, আমি ধর্ষিতা হইনি, আমার শ্লীলতাহানি করা হয়নি।’
এর আগে একটি অতি জনপ্রিয় রিয়েলিটি শো-এর মাধ্যমে সানি লিওনকে ভারতীয় দর্শকের সঙ্গে পরিচয় করানো হয়েছিল। তখন তাঁকে ‘‘বিখ্যাত পর্নস্টার’’ হিসেবেই চিনেছিলেন ভারতীয়রা। ক্রমশ বলিউডে তাঁর পদার্পণ এবং একের পর এক ছবিতে উষ্ণতা ছড়ানো।
‘পর্নস্টার’ ইমেজের জন্য সানিকে হেনস্থার মুখেও পড়তে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও একবারের জন্য সানিকে পর্ন-দুনিয়ায় পা রাখা নিয়ে আফশোস করতে শোনা যায়নি। এবং এই সাহস পুঁজি করেই এগিয়েছেন তিনি।