ঢাকাThursday , 30 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেস্টে ১০ হাজার রান করা অসম্ভব

Link Copied!

tamimস্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার তামিম ইকবাল। তাই বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে প্রথম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করাটা তার কাছে প্রত্যাশা করা যায়। কিন্তু এই ব্যাটসম্যান জানিয়েছেন যে বছরে দুটি বা একটি টেস্ট খেলে ১০ হাজার রান করা অসম্ভব।
তামিম টেস্টে ৪২ ম্যাচ খেলে ৩ হাজার ১১৮ রান করেছেন। তার মতে, এভাবে খেললে টেস্টে তার পক্ষে ১০ হাজার রান করা তো অসম্ভব।
তামিম ইকবাল বলেন, ‘আমরা এখন যে হারে টেস্ট ম্যাচ খেলছি তাতে এই মাইলফলক স্পর্শ করা সম্ভব নয়। এমনকি আমি এটা প্রত্যাশাও করতে পারি না। ভেবে দেখেন, আমরা বছরে কতটি টেস্ট ম্যাচ খেলি। দুটি বা তিনটি। সুতরাং একজন ব্যাটসম্যান হিসেবে আমি বুঝতে পারছি যে বছরে একটি বা দুটি ম্যাচ খেলে এটা অর্জন করা সম্ভব নয়। বছরে ন্যূনতম সাত বা আটটি টেস্ট ম্যাচ খেলা দরকার।’
১০ হাজার রান করার শর্ত হিসেবে তামিম বলেন, ‘আমি যদি আরো ১০ বছর ক্রিকেট খেলতে পারি এবং বছরে সাত বা আটটি করে টেস্ট ম্যাচ খেলি। তাহলে ১০ হাজার রান করা সম্ভব হতে পারে।’
বাংলাদেশের এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ১৫২ ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাতে চার হাজার ৭১৩ রান করেছেন। তামিম জানিয়েছেন যে ওয়ানডেতে ১০ হাজার করা করা তার পক্ষে সম্ভব হতে পারে।
চট্টগ্রামের এই ক্রিকেটার বলেন, ‘আমি কোনো একটি ফরম্যাটে ১০ হাজার রান করতে চাই। বর্তমানে যে অবস্থা তাতে মনে হচ্ছে যদি আমি আরো ১৫০টি ওয়ানডে ম্যাচ খেললে ১০ হাজার রান করতে পারব।’