ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া মিথ্যাচার করছেন : স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতির ময়দানে, নির্বাচনের মাঠে পরাজিত হয়ে নির্লজ্জ মিথ্যাচারে নেমেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে সোমবার বিকেল আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। বিএসএমএমইউ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে বিএনপি চেয়ারপারসন মিথ্যাচার করছেন। বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল, যে দলটি বাংলাদেশ থেকে জঙ্গিবাদ মুক্ত করতে সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অবশ্যই জঙ্গিবাদমুক্ত করে খালেদা জিয়ার মিথ্যাচারের সমুচিত জবাব দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সহ-সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাচিপের বিএসএমএমইউ’র সভাপতি অধ্যাপক ডা. মো.  শারফুদ্দিন আহমেদ। পরিচালনা করেন স্বাচিপ বিএসএমএমইউ শাখার সাংগঠনিক সম্পাদক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো ও সহকারী অধ্যাপক ডা. মো.  আলী ইমরান।