ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে ঈদকার্ড দিলেন খালেদা জিয়া

Link Copied!

Hasina-Khaledaনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদকার্ড দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে ঈদের শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেয় বিএনপির একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে ছিলেন দলটির সহসাংগঠনিক সম্পাদক এম আউয়াল খান, আপন কুদ্দুসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষে ঈদের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।