ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উদযাপন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর

Link Copied!

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবস্থানরত আইসিটি ট্রেনিং ভ্যানে শিক্ষার্থীদের সাথে স্কাইপির মাধ্যমে কথা বলছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমদ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবস্থানরত আইসিটি ট্রেনিং ভ্যানে শিক্ষার্থীদের সাথে স্কাইপির মাধ্যমে কথা বলছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক : গত ২৩ জুন বৃহম্পতিবার ছিল আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস। দিসবটি বেশকিছু কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এ দিন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ৭টি আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে পরিচালিত ১ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ ভেন্যুতে উপজেলার শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা আইসিটি ট্রেনিং ভ্যানে অবস্থান করে প্রযুক্তিগত বিভিন্ন বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
২৩ জুন সকালে অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম ও প্রকল্প পরিচালক আবুল হাছান খান মানিকগঞ্জ জেলার শিবালয়, বি-বাড়িয়ার নাসিরনগর, কুষ্টিয়ার কুমারখালী ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় অবস্থানরত আইসিটি ভ্যানের প্রশিক্ষণ প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। এ সময় তারা কার্যক্রমের আয়োজনকারী, অতিথি ও ছাত্র-ছাত্রীদের সাথে স্কাইপির মাধ্যমে কথা বলেন। একই দিন দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ হতে স্কাইপির মাধ্যমে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে গৃহীত কার্যক্রমে অংশগ্রহণকারী ৭টি আইসিটি ট্রেনিং ভ্যানে অতিথি ও ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

আইসিটি ট্রেনিং ভ্যানে অবস্থান করে প্রযুক্তিগত বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করছেন ছাত্রছাত্রীরা

আইসিটি ট্রেনিং ভ্যানে অবস্থান করে প্রযুক্তিগত বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করছেন ছাত্রছাত্রীরা

উল্লেখ্য, মানিকগঞ্জ জেলার শিবালয়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সিরাজগঞ্জের উল্লাপাড়া, কুষ্টিয়ার কুমারখালী, পিরোজপুরের ভান্ডারিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রকল্পের ৭টি আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে চলতি জুন মাসে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা পর্যায়ে বিনা খরচে ১ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানা গেছে।