ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুস্থ মহিলাদের কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে

Link Copied!

meher-afroj-chumkiনিজস্ব প্রতিবেদক : বর্তামানে দেশে দুস্থ মহিলাদের প্রকৃত পরিসংখ্যান মহিলা বিষয়ক অধিদপ্তরে সংরক্ষিত নেই বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শনিবার (১৮ জুন) জাতীয় সংসদে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১০ টা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
তিনি বলেন, ‘দুস্থ মহিলাদের প্রকৃত পরিসংখ্যান মহিলা বিষয়ক অধিদপ্তরে সংরক্ষিত না থাকলেও ভবিষ্যতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দেশের দুস্থ মহিলাদের সংখ্যা নির্ণয় করা যেতে পারে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মহিলা বিষয়ক অধিদপ্তরের গ্রামীণ দুস্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থান ও তাদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বর্তমান সরকার তার পরিকল্পনা অনুযায়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে রাজস্ব ও উন্নয়ন খাতের আওতায় সারাদেশে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।’
তিনি জানান, ‘ময়মনসিংহ জেলায় বেশ কিছু কার্যক্রম গৃহিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ভিজিডি কর্মসূচি, মার্তৃত্বকালীন ভাতা কর্মসূচি, অনুদান বিতরণ, ক্ষুদ্রঋণ বিতরণ, সেলাই মেশিন বিতরণ, মহিলা ও শিশু কল্যাণ তহবিল, দুস্থ মহিলা ও শিশু সাহায্য তাহবিল ইত্যাদি।’