ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সওজ ভবনে অনির্দিষ্টকালের তালা, ঠিকাদারদের বিক্ষোভ

Link Copied!

talaঝিনাইদহ প্রতিনিধি : বকেয়া ১০ কোটি টাকা পাওনার দাবিতে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগ অফিসে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঠিকাদাররা।
বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অফিস ভবনে তালা ঝুলিয়ে ঠিকাদাররা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। এতে বন্ধ হয়ে যায় অফিসের সকল কার্যক্রম।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- ঠিকাদার সরোয়ার জাহান বাদশা, এম.হাকিম আহমেদ, সোহরাব হোসেন, রাশিদুর রহমান রাসেল, বাবুল আজাদ, জে.এম রফিকুল ইসলাম প্রমুখ।
ঠিকাদাররা বলেন, ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির কারণে তাদের পিএমপি (মাইনর) মেন্টেনেন্স খাতের ২০১১-১২ অর্থ বছরে ৪৮টি কাজের ৩ কোটি ৩৩ লাখ টাকা ও ২০১২-১৩ অর্থ বছরের ৫৭টি কাজের ৪ কোটি ৯০ লাখ ৫২ হাজার টাকার বিল পাওনা আছে।
বিভিন্ন সময়ে অফিসে এসেও তারা পাওনা টাকা পাচ্ছে না। ফলে ঠিকাদাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া পাওনা আদায়ের জন্য বেশ কয়েকদিন যাবত এধরনের কর্মসূচি পালন করে আসছে ঠিকাদাররা।