ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে বাহিনী প্রধানসহ আটক ৫

Link Copied!

Arestনোয়াখালী প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাসী সুমন বাহিনীর প্রধান সুমনসহ ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, মোবাইল, মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে র‌্যাব ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন- সুমন বাহিনীর প্রধান সুমন, তার সহযোগী রোমন, আরজু, লক্ষ্মীপুর জেলার চরআলী আহসান গ্রামের বাবুল সরদারের ছেলে সবুজ হোসেন ও একই এলাকার মো. শুকুর খাঁর ছেলে শফিকুল ইসলাম স্বপন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সুমন বাহিনীর প্রধান সুমন ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশ।
অপরদিকে র‌্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল চৌমুহনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা, একটি মোবাইল, ৩টি মোটরসাইকেল ও ইয়াবা বিক্রির ২১ হাজার ১৯০ টাকা নগদসহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।