ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘গণপিটুনি’তে তিন ডাকাত নিহত

Link Copied!

gonopetoniযশোর প্রতিনিধি : যশোরে ‘গণপিটুনি’তে তিন ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। মঙ্গলবার মধ্যরাতে জেলার ঝিকরগাছা উপজেলার কাটাখাল নামকস্থানে এ গণপিটুনির ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। এর আগে সোমবার মধ্যরাতে ওই এলাকায় পুলিশের এএসআই তৌহিদুর রহমান ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছিল।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার মধ্যরাতে (দেড়টার দিকে) একদল ডাকাত উপজেলার কৃষ্ণনগর গ্রামে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একপর্যায়ে কাটাখাল এলাকায় তিনজনকে ধরে ফেলে উত্তেজিত জনতা। তাদের গণপিটুনিতে এই তিন ডাকাত নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গত সোমবার মধ্যরাতে অভিযানকালে ডাকাতদের ছুরিকাঘাতে ওই এলাকায় এএসআই তৌহিদুল ইসলাম আহত হন। এ ঘটনার পর ওয়াপদা জেলেপাড়ায় পুলিশ ও সাদা পোশাকের একদল মানুষ ব্যাপক তাণ্ডব চালায়।