ঢাকাTuesday , 14 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে কারিগরি কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

কর্মশালায় মঞ্চে উপবিষ্ট (বাম দিক হতে) কৃষি মন্ত্রণালয়ের যগ্ম প্রধান (পরিকল্পনা) মো. মনজুরুল আনোয়ার, এসআরডিআই’র পরিচালক খোন্দকার মঈনউদ্দিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মোল্লা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হাসান

কর্মশালায় মঞ্চে উপবিষ্ট (বাম দিক হতে) কৃষি মন্ত্রণালয়ের যগ্ম প্রধান (পরিকল্পনা) মো. মনজুরুল আনোয়ার, এসআরডিআই’র পরিচালক খোন্দকার মঈনউদ্দিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মোল্লা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক : মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই)’র কারিগরি কর্মশালা আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির ফার্মগেটস্থ প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়েছে। এসআরডিআই’র পরিচালক খোন্দকার মঈনউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যগ্ম প্রধান (পরিকল্পনা) মো. মনজুরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন এসআরডিআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উন্নয়ন বিভাগ) মো. দেলোয়ার হোসেন মোল্লা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (কেন্দ্রীয় গবেষণাগার) মো. নাজমুল হাসান।
মো. নাজমুল হাসান বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য মৃত্তিকা সম্পদ ব্যবস্থাপনা খুব জরুরি। এক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ দেন তিনি। দেশের কৃষি জমি অকৃষি জমিতে রূপান্তরের বিষয়টি এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে এটি প্রতিরোধে ল্যান্ড জোনিংয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি।
মো. দেলোয়ার হোসেন মোল্লা বলেন, দেশের কৃষি উন্নয়নে সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই এবং এ খাতে প্রয়োজনীয় বরাদ্দও রয়েছে। কাজেই জলবায়ু পরির্বতনসহ কৃষিখাতের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলার এখনই উপযুক্ত সময়। মৃত্তিকা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়নে সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। এ সময় মৃত্তিকার সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা প্রস্তাব আহ্বানে ব্যাপক সাড়া পাওয়ায় গবেষণা কার্যক্রম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

বক্তব্য দিচ্ছেন এসআরডিআই’র পরিচালক খোন্দকার মঈনউদ্দিন

বক্তব্য দিচ্ছেন এসআরডিআই’র পরিচালক খোন্দকার মঈনউদ্দিন

খোন্দকার মঈনউদ্দিন বলেন, মৃত্তিকা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নয়নে গবেষণা কার্যক্রমের প্রয়োজনীয়তা অনুধাবণ করে এ খাতকে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং এ সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে। মাটি ও শস্যের সাথে সম্পর্কিত গবেষণা প্রস্তাব আহ্বানে ব্যাপক আন্তরিকতা ও সাড়া পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা খুব ভালো এবং সময়োপযোগী বেশ কিছু গবেষণা প্রস্তাব পেয়েছি। এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং খুব অল্প সময়ের মধ্যে এক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মো. মনজুরুল আনোয়ার বলেন, কৃষি উন্নয়নে মৃত্তিকা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার কোন বিকল্প নেই। কাজেই এ খাতে গবেষণা কার্যক্রম বাড়াতে হবে এবং এ জন্য প্রয়োজনীয় অর্থও বরাদ্দ আছে। এ সময় তিনি কৃষি ও মৃত্তিকা সম্পর্কিত গবেষণা কার্যক্রমে এসআরডিআই সংশ্লিষ্টদের আগ্রহ ও আন্তরিকতার প্রশংসা করে মৃত্তিকার গুণাগুণ রক্ষায় সংস্থাটির বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে দক্ষিণাঞ্চলকে প্রাধান্য দিচ্ছে; এ লক্ষ্যে ব্যাপকভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে যেটির কার্যক্রম বাস্তবায়নের সুবিধার্থে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে লীড এজেন্সি এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রাখা হয়েছে বলে জানান তিনি। মৃত্তিকা সম্পদ ব্যবস্থাপনা ও কৃষক সেবা কার্যক্রম প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সার নির্দেশিকার তথ্য হালনাগাদকরণ, সার্ভে ও উপজেলা নির্দেশিকা প্রকাশসহ বেশকিছু কার্যক্রম আগামী বছর থেকে রাজস্ব খাতের বরাদ্দ দিয়ে বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
কর্মশালায় পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (এসআরডিআই অঙ্গ)’র প্রকল্প পরিচালক বিধান কুমার ভান্ডার দেশের কৃষি ও মৃত্তিকার উন্নয়নে একটি গবেষণা প্রস্তাব উপস্থাপন করেন এবং আমন্ত্রিত অতিথি ও গবেষকগণ এটির ভূয়ষী প্রশংসা করেন।
কর্মশালার উদ্বোধন শেষে কারিগরি সেশন অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র সদস্য পরিচালক (এনআরএম) ড. সুলতান আহম্মেদ এবং মডারেটর ছিলেন এসআরডিআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (কেন্দ্রীয় গবেষণাগার) মো. নাজমুল হাসান। কর্মশালায় মোট ২০টি গবেষণা প্রস্তাব উপস্থাপন করা হয় এবং এর উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।