ঢাকাTuesday , 14 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালির উড়ন্ত সূচনা, সুইডেনের ড্র

Link Copied!

ITALIস্পোর্টস ডেস্ক : আসরের অন্যতম ফেভারিট দল বেলজিয়াম। শুরুতেই তাদের পরীক্ষায় নামতে হয় ইতালির। সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে তারকাখচিত বেলজিয়াম। ইতালির কাছে ২-০ গোলে হেরে গেছে তারা। তাই ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে উড়ন্ত সূচনা করেছে ইতালি।
দিনের অপর ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের সঙ্গে কোনোমতে হার এড়িয়েছে সুইডেন। রোমাঞ্চকর লড়াইয়ের পর ম্যাচটির নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ব্যবধানে ড্রয়ে।
সুইডেন ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে এসে সুইডেনকে চমকে দিয়েছিল আয়ারল্যান্ড। ৪৮তম মিনিটে আইরিশদের লিড এনে দেন ওয়েস হুলাহান। সিমান কোলম্যানের অসাধারণ এক পাস ধরে সুইডেনের জালে বল জড়ান তিনি (১-০)।
ম্যাচের ৭৩ মিনিটে সুইডেনের খেলোয়াড়ের আক্রমণ রুখতে গিয়ে ভুলে নিজেদের জালে জড়ান আয়ারল্যান্ডের খেলোয়াড় ক্লার্ক। তার আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত লজ্জা এড়ায় সুইডেন। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দু’দল।
এদিকে বেলজিয়ামের বিপক্ষে সাবধানেই এগোয় ইতালি। অনেকটা রক্ষণাত্মকভাবে খেলতে থাকে তারা। ৩২তম মিনিটে ভুলের খেসারত দিয়েছে বেলজিয়াম। এ সময়ে ইতালিকে এগিয়ে দেন গিয়াচ্চেরিনি। গোলটির উৎস মুখে ছিলেন লিওনার্দো বোনুচ্চি। মাঝমাঠ থেকে বাড়িয়ে দেয়া বল ধরে বেলজিয়ামের জালে জড়ান গিয়াচ্চেরিনি। তাই ১-০ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নির্ধারিত সময়ের খেলা শেষ। তখনও দু’দলের স্কোরলাইনের ব্যবধান ১ গোলের। অতিরিক্ত সময়ে বেলজিয়ামের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফরোয়ার্ড পেল্লে। আন্তোনিও কান্দ্রেভার সহায়তায় তার করা এই গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।