ঢাকাTuesday , 14 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্রই হলো লর্ডস টেস্ট

Link Copied!

srilonkaস্পোর্টস ডেস্ক : ড্র হয়ে গেলো লর্ডস টেস্ট। এই ড্রয়ের পেছনে শ্রীলংকার যতটা না কৃতিত্ব তার চেয়ে বেশি কৃতিত্ব বৃষ্টির। চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির উৎপাতে যা খেলা হয়েছে তাতে লর্ডস টেস্টের ফল পাওয়া সম্ভব ছিল না। হলোও তাই। তিন টেস্টের সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ড্র হওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড।
চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৩৬২ রানের পিছু নিয়ে শ্রীলংকা সাকুল্যে খেলতে পেরেছে মাত্র ২৪.২ ওভার। তাতে ১ উইকেট হারিয়ে রান তুলেছে ৭৮। ওপেনার দিমুথ করুনারত্নে ৩৭ ও কুশল মেন্ডিস ১৭ রানে অপরাজিত ছিলেন। ১৬ রানে আউট হয়ে গিয়েছেন কুশল সিলভা। ২৭ রানে একমাত্র উইকেটটি পেয়েছেন জেমস অ্যান্ডারসন।
এরআগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭১ ওভারে ৭ উইকেটে ২৩৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৯৪ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। ১৭৯ বলে খেলা তার এই ইনিংসে ছিল দশটি চার ও একটি ছয়। ৮৬ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন অ্যালিস্টার কুক। ৩টি করে উইকেট পান শামিন্দা ইরাঙ্গা ও নুয়ান প্রদীপ।
জনি বেয়ারস্টোর ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ওপর ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৪১৬ রান। ৮১ রানে ৪ উইকেট পেয়েছিলেন রঙ্গনা হেরাথ। জবাবে ভালো শুরু করেও শ্রীলংকার প্রথম ইনিংস ৯৫.১ ওভারে গুটিয়ে গিয়েছিল ২৮৮ রানে। সর্বোচ্চ ৭৯ রান করেন কুশল সিলভা। ফিন ও ক্রিস ওকস নেন ৩টি করে উইকেট।
অনবদ্য ব্যাটিংয়ের কল্যাণে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জনি বেয়ারস্টো। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার দেওয়া হয়েছে যৌথভাবে। একজন জনি বেয়ারস্টো, অন্যজন কুশল সিলভা।