ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লর্ডসে এগিয়ে ইংল্যান্ড

Link Copied!

englend-south-africaস্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টে কী হতে চলেছে সেটা সময়ই বলবে। তবে তৃতীয় দিন শেষে এগিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ডই। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ১০৯ রান। ইংল্যান্ড এগিয়ে রয়েছে ২৩৭ রানে।
এখন দেখার বিষয়, চতুর্থ দিনে শ্রীলংকাকে চতুর্থ ইনিংসে জয়ের জন্য কত বড় লক্ষ্য ছুড়ে দিতে পারে অ্যালিস্টার কুকের দল। অ্যালেক্স হেলস ৪১ ও নাইটওয়াচম্যান স্টিভেন ৬ রান নিয়ে ক্রিজে আছেন।
ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি। ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দেওয়া নিক কম্পটনকে হেলসের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। কিন্তু এখানেও তিনি নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি। ৩৫ বলে ১৯ রান করে ফিরে গেছেন কম্পটন।
এরপর জো রুট ৪ ও জেমস ভিন্স রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন। আগের ইনিংসে ক্যারিয়ার সেরা ইনিংস খেলা জনি বেয়ারস্টো এদিনও শুরুটা ভালো করেন। তৃতীয় দিন শেষ হওয়ার মাত্র দুই ওভার আগে তিরি নুয়ান প্রদীপের বলে বোল্ড হয়ে যান ৩২ রানে। হেলসের সঙ্গে বাকি সময়ের জন্য কুক না নেমে পাঠান নাইটওয়াচম্যান ফিনকে (৬*)। ১০৫ বল খেলে ৪১ রানে অপরাজিত আছেন হেলস। ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন প্রদীপ।
এর আগে ১ উইকেটে ১৬১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে শ্রীলংকা। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই ফিরে যান কুশল মেন্ডিস। আগের দিন ২৫ রানে অপরাজিত থাকা মেন্ডিস এদিন আর কোন রানই যোগ করতে পারেননি।
কুশল সিলভাও ব্যক্তিগত স্কোরে কোন রান যোগ করতে পারেননি। দলীয় ১৬৬ রানে তিনি ফিরে গেছেন ৭৯ রানেই। তৃতীয় দিনের শুরুতে চাপে পড়া শ্রীলংকার স্কোরকে ভদ্রস্থ করেছেন কুশল পেরেরা ও রঙ্গনা হেরাথ। দুজনে মিলে সপ্তম উইকেটে তোলেন ৭১ রান। পেরেরা ৭৩ বলে ৪২ ও হেরাথ ৪৯ বলে করেন ৩১। ৯৫.১ ওভারে অলআউট হওয়ার আগে শ্রীলংকা স্কোরবোর্ডে তুলতে পারে ২৮৮ রান।
ক্রিস ওকস ৩১ ও স্টিভেন ফিন ৫৯ রানে নিয়েছেন ৩টি করে উইকেট। আগের দুই টেস্টে ১৮ উইকেট পাওয়া জেমস অ্যান্ডারসন ৬১ রানে তুলে নিয়েছেন ২টি উইকেট। সমসংখ্যক উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রডও, ৭৯ রানে।