ঢাকাSaturday , 11 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনায় এখন নিন্দিত ম্যারাডোনা

Link Copied!

meradonaস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার দুই প্রজন্মের দুই গ্রেট ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল। তাদের সম্পর্ক গুরু-শিষ্যেরও। কালের পরিক্রমায় দু’জন দুই দিকে বেঁকে যাচ্ছেন? সুযোগ পেলেই মেসিকে একহাত নেয়ার চেষ্টা করেন ম্যারাডোনা। সম্প্রতি ছিয়াশির মহাতারকা যে কাজটা করেছেন, সেটা ভালোভাবে নিতে পারেননি আর্জেন্টানরা। তাই আর্জেন্টিনায় এখন নন্দিত মেসি, নিন্দিত ম্যারাডোনা।
কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট চলাকালীন দলীয় অধিনায়ক মেসিকে নিয়ে ম্যারাডোনা বলেন, ‘মানুষ হিসেবে মেসি ভালো। তবে তার কোনো ব্যক্তিত্ব নেই। নেতা হওয়ার জন্য যে চরিত্র থাকা দরকার, সেটাই তো তার মধ্যে দেখছি না।’ তাৎক্ষণিক ম্যারাডেনার এই মন্তব্যের জবাব দিয়েছেন পেলে, ‘আমি বুঝতে পেরেছি। আমরা যে সময়ে খেলেছি, মেসি কিন্তু সে সময়ের নয়। এখনকার আর্জেন্টিনা দল মেসির ওপর নির্ভর করে থাকে। এমনটা কিন্তু তখন (ছিয়াশি) ছিল না।’
ইনজুরি কাটিয়ে কোপায় আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে খেলতে নেমে হ্যাটট্রিক করেছেন মেসি। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। এদিন পানামার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিতে টুর্নামেন্টের কোয়ার্টারের খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মাঠেই জবাবটা দিয়ে দিলেন মেসি। এ কাজটা আগেও করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
পানামার বিপক্ষে নিজেকে যোগ্য নেতার পরিচয় দিয়েছেন মেসি। মাঠে ফিরতেই দল চাঙ্গা। তাই ম্যারাডোনার সমালোচনায় মেতে উঠেছেন আর্জেন্টাইনরা। দেশটির সাবেক কোচ (২০১০-১১) সার্জিও বাতিস্তা বলেন, ‘আমি বিশ্বাস করি, যখন মেসির নেতা হিসেবে তার যথেষ্ট ব্যক্তিত্ব আছে। ও কথা বললে দলের সবাই তা মনোযোগ দিয়ে শোনে।’
১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য হোর্হে বারুচাগা বলেন, ‘মেসির নেতৃত্ব গুণ অন্যদের থেকে আলাদা। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে। এখন তো মেসিতেই সওয়ার হচ্ছে আর্জেন্টিনা। তা মাঠেই প্রমাণ করছে ও।’
ফক্স স্পোর্টসকে সাবেক ফরোয়ার্ড রিস্তো স্টোয়িকোভ বলেন, ‘মেসি যদি বিশ্বসেরা ফুটবলার হয়, তাহলে অবশ্যই তার ব্যক্তিত্ব আছে। দেখুন, সে বার্সেলোনার অধিনায়ক। কারণ তার মধ্যে রয়েছে নেতা হওয়ার মতো ব্যক্তিত্ব।’
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ম্যারাডোনার সমোলোচনায় মেতে উঠেছেন আর্জেন্টাইনরা। তাদের কাছে মেসি এখন নন্দিত, আর ম্যারাডোনা নিন্দিত।