ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ধারাভাষ্যকারের দলে স্ট্রিক

Link Copied!

strickস্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় হিথ স্ট্রিকের। তবে বিসিবি খুব করে চেয়েছিল, জিম্বাবুয়ের সাবেক এই পেসারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে। কিন্তু রাজি হননি স্ট্রিক। কারণ বিসিসিআইর ক্রিকেট অ্যাকাডেমির কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি।
আপাতত সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে ভারতীয় দলের সঙ্গেই আছেন তিনি। আগামীকাল শনিবার শুরু হতে যাওয়া ভারত-জিম্বাবুয়ে সিরিজে টেন স্পোর্টসের ধারাভাষ্য কক্ষে অতিথি ধারাভাষ্যকার হিসেবে যোগ দিচ্ছেন ৪৩ বছর বয়সী এই জিম্বাবুইয়ান।
বতসোয়ানা থেকে হিথ স্ট্রিক বলেন, ‘এর আগে জিম্বাবুয়ের চারটি সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছি আমি। যুক্তরাজ্যে কাউন্টি খেলার সময় স্কাই স্পোর্টসের স্টুডিওতে কাজ করেছি।’
দিল্লি স্টুডি থেকে ধারাভাষ্য দেবেন স্ট্রিক। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি না যে টেন স্পোর্টসের অন্য ধারাভাষ্যকার কারা? আমি মনে করি, সাবেক ক্রিকেটার বা ক্রিকেটার নন এমন কারো সঙ্গে কাজ করতে হবে। তবে এ বিষয়ে ভাবলে চলবে না যে আগের কোনো খেলোয়াড় হলেই ধারাভাষ্যকার হিসেবে আপনি ভালো করবেন!’
তিনি আরো যোগ করেন, ‘জীবনের অন্যান্য বিষয়ের মতোই এ ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে। জানতে হবে বর্তমান খেলোয়াড়দের আগ্রহ, খেলার ধারা ও কৌশল। তবে সাবেক খেলোয়াড় হলে অভিজ্ঞতার আলোকে এ বিষয়গুলো খুব সহজেই আয়ত্ত্ব করা সম্ভব!’