ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মারক বিক্রি করে ৩৬ লাখ পাউন্ড আয় পেলের

Link Copied!

paleস্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ী জীবনে জেতা পুরস্কার ও স্মারকগুলো বিক্রি করে দিয়েছেন পেলে। লন্ডনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী নিলাম থেকে ৩৬ লাখ পাউন্ড আয় করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী। দুই হাজারেরও বেশি আইটেমের স্মারক নিলামে তুলেছিলেন দ্য ফিফা প্লেয়ার অব দ্য সেঞ্চুরি খ্যাত এই ফুটবলার।
নিলামের শেষ দিনে বিক্রি হয় ১৯৭০ সালে জেতা বিশ্বকাপের পদক। সেখান থেকে পেলের আয় হয়েছে ৩ লাখ ৪৬ হাজার পাউন্ড। ১০০০তম ম্যাচের মুকুটটি বিক্রি হয়েছে ১ লাখ ৬২ হাজার পাউন্ড। এস্কেইপ টু ভিক্টোরি সিনেমায় পরা তার বুট জোড়ার মূল্য ৮ হাজার পাউন্ড।
১৯৫৮ ও ১৯৬২ সালে জেতা বিশ্বকাপের পদকগুলোর দাম উঠেছে ৩ লাখ ৪০ হাজার পাউন্ড। ১৯৭০ সালের বিশ্বকাপ জেতার পর পেলের জন্য তৈরি করা জুলে রিমে ট্রফির রেপ্লিকা থেকে আয় হয়েছে ৩ লাখ ৯৪ হাজার পাউন্ড।
এই অর্জিত অর্থের বিশেষ অংশ শিশুদের হাসপাতালে দান করা হবে। তার পরিকল্পনা অবশ্য আগেই জানিয়েছিলেন পেলে। নিজেকে মানুষের মাঝে রেখে যেতে চান তিনি। অমর হয়ে থাকতে চান ৭৫ বছর বয়সী সাবেক ফুটবলার।
স্মারকগুলো নিলামে তোলার কারণ জানতে চাইলে তিনবারের বিশ্বকাপজয়ী পেলে বলেছিলেন, ‘অর্জিত আয়ের বেশির ভাগই সান্তোস শহরে দাতব্যের জন্য দেয়া হবে। আমি এমন সিদ্ধান্ত নিয়েছি এ জন্য যে ভক্ত ও সংগ্রহকারীরা আমার ইতিহাসের একটা টুকরো পেতে পারে। আমার হস্তলিখিত স্মারকগুলো তারা জমিয়ে রাখবে। তাদের সন্তান আর আগামী প্রজন্মের সঙ্গে আমার গল্প শেয়ার করবে। এ ছাড়া নিলাম থেকে আয়ের একটি অংশ ব্রাজিলের সবচেয়ে শিশুরোগ সংক্রান্ত সবচেয়ে বড় দাতব্য চিকিৎসালয় ‘পেকুয়েনো প্রিনসিপি’তে দান করা হবে।’