ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইম্বলডন থেকে নাম প্রত্যাহার নাদালের

Link Copied!

nadalস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ফেঞ্চ ওপেনের দ্বিতীয় ম্যাচ জেতার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান রাফায়েল নাদাল। সেই চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। তাই মৌসুমের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিলেন নাদাল। নিজের ফেসবুক পেজে খরবটি নিশ্চিত করেন স্প্যানিশ এই তারকাই।
ফেসবুক পেজে সাবেক নাম্বার ওয়ান লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, এবার উইম্বলডনে আমি খেলতে পারছি না। আমার চিকিৎসকের সঙ্গে কথা বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা নেয়া সহজ ছিল না আমার জন্য। কিন্তু ফেঞ্চ ওপেনের ইনজুরি আমাকে এখনো বেশ ভোগাচ্ছে।’
২০০৮ ও ২০১০-এ উইম্বলডনেরে শিরোপা জিতেছেন নাদাল। গত মে মাসে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে বাঁ-হাতের কবজিতে চোট পেয়েছিলেন তিনি। তাই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিলেন ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। তখন প্যারিসে এক সংবাদ সম্মেলনে নাদাল বলেছিলেন, ‘এটা আমার জীবনের বাজে একটি দিন। যা আগামীতে আমাকে প্রতিনিয়ত কষ্ট দেবে।’