স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। এবারও স্প্যানিশরাই জিতবে ইউরোপসেরার খেতাব। এমনটাই মনে করছেন ইকার ক্যাসিয়াস। তিনি বর্তমান দলটির মধ্যে ২০০৮ সালের দলটির ছায়া দেখছেন।
২০০৮ সালে ইউরো জেতার দুই বছর পর ফিফা বিশ্বকাপ জিতেছিল স্পেন। এরপর ২০১২ সালে ইউরোর ফাইনালে ইতালিকে পরাস্ত করে ফের চ্যাম্পিয়ন হয়েছিল দেল বক্সের দল। এবার তাদের সামনে আরেকটি শিরোপার হাতছানি রয়েছে।
বর্তমান দল নিয়ে ক্যাসিয়াস বলেন, ‘দলে অনেক পরিবর্তন হয়েছিল। সেবার কেউ ভাবেননি যে আমরা ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়ন হব। কিন্তু আমরা শিরোপা জিতেছিলাম। আট বছর পরেও এই দলটির মধ্যে তেমন কিছু্ই লক্ষ্য করছি।’
যদি ভাগ্য সহায় থাকে তাহলে এবারও নিজেদের শোকেসে ইউরোর ট্রফি দেখছেন ক্যাসিয়াস। বলেন, ‘২০০৮ সালে আমরা একটা নতুন স্টাইল আবিষ্কার করেছিলাম। কেউ ভাবতে পারেনি যে আমরা ইউরো জিততে পারি। এবারের স্পেন দলে ভালো ফুটবলার রয়েছে। দরকার ভাগ্যের। আশাকরি এবারও ইউরো জিতবে স্পেন।’

