ঢাকাThursday , 9 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ম্যাচ-ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করা উচিত’

Link Copied!

cookস্পোর্টস ডেস্ক : ম্যাচ-ফিক্সিং নামক ভাইরাস যাকে একবার পেয়ে বসে, তাকে দিয়ে ভালো কিছু আশা করা ভুল! তাই ক্রিকেটকে কলঙ্কমুক্ত করতে ম্যাচ-ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করা উচিত। এমনটাই মনে করেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। যদিও একই অভিযোগে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া আমিরের বিপক্ষে খেলতে আপত্তি নেই তার। ইংলিশ অধিনায়কের যুক্তি, নিজেকে শোধরানোর মতো যথেষ্ট শাস্তি পেয়েছেন ২৪ বছর বয়সী আমির!
২০১০ সালে লর্ডসে ফিক্সিংয়ের অভিযোগে ১২ মাস জেলে ছিলেন আমির। পাশাপাশি পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসনে ছিলেন। গত বছর ফের ক্রিকেটে ফিরেছেন। এরপর পাকিস্তান জাতীয় দলের হয়ে টি২০ ও ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন আমির। এই সপ্তাহের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তার নাম ঘোষণা করেছেন দেশটির নির্বাচকরা।
এখন ইংল্যান্ডের ভিসা পেলেই টেস্ট ফরম্যাটেও পাকিস্তানের দলের হয়ে পুনরায় খেলতে দেখা যাবে আমিরকে। মজার বিষয় হচ্ছে, যে লর্ডসে ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন আমির, সেই মাঠেই টেস্টে ফিরবেন তিনি!
২০১০ আমির যে টেস্টে নিজেকে কলঙ্কিত করেছিলেন, সেই টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলেছেন কুক। টাকার বিনিময়ে ইচ্ছাকৃত নো বলের দিয়েছিলেন আমির ও মোহাম্মদ আসিফ। আর হুকুম দিয়েছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক সালমান বাট। ওয়ার্ল্ড স্টিংয়ের তথ্যানুযায়ী তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। পরে নিষিদ্ধ করা হয় এই ত্রয়ীকে।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টের আগে অ্যালিস্টার কুক বলেন, ‘যদি ম্যাচ ফিক্সিংয়ের জন্য ধরা হয়, তাহলে আপনাকে আজীবন নিষিদ্ধ করা উচিত। শাস্তিটা কঠিন হওয়া দরকার এজন্য যে আমরা খেলাকে কলঙ্কমুক্ত রাখতে চাই।’ আমিরকে নিয়ে কুক বলেন, ‘আমির তার অপরাধের জন্য যথেষ্ট শাস্তি পেয়েছে। ক্রিকেটকে স্বচ্ছ রাখতেই এটা করা হয়েছে। তার বিপক্ষে খেলতে আমার কোনো সমস্যা নেই।’
আসন্ন ইংল্যান্ড সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। ১৪ জুলাই লর্ডসে টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।