ঢাকাThursday , 9 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একাদশে ভর্তিচ্ছুদের কলেজ পরিদর্শকের পরামর্শ

Link Copied!

hscনিজস্ব প্রতিবেদক : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ২৬ মে থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়ায় সর্বশেষ বুধবার রাত পৌনে ১১টার তথ্যানুযায়ী ১২ লাখ ১৩ হাজার ২১৫ ভর্তিচ্ছু আবেদন করেছে। আবেদনের সংখ্যা ৪২ লাখ ২৮ হাজার ৭৮টি।
বুধবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুশ সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে আরো জানা যায়, এর মধ্যে অনলাইনে ৮ লাখ ৭৯ হাজার ৭৪৭ জন এবং এসএমএসের মাধ্যমে ৩ লাখ ৬৬ হাজার ৪২৯ ভর্তিচ্ছু আবেদন করেছেন। অনলাইনে আবেদনের সংখ্যা ৩৮ লাখ ৩১ হাজার ৯২১, এসএমএসের মাধ্যমে আবেদন হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ১৫৭টি।
এবার অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে একজন ভর্তিচ্ছু ১০টি করে সর্বোচ্চ ২০টি পছন্দের কলেজে আবেদন করছে। অনলাইনে একাধিকবার আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনের জন্য অনলাইনে ১৫০ টাকা, এসএমএসের প্রতি কলেজে আবেদনের জন্য ১২০ টাকা ফি দিতে হচ্ছে। উভয় ক্ষেত্রেই টেলিটক সংযোগ প্রযোজ্য। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আগেই টেলিটক সংযোগের মাধ্যমে আবেদন ফি জমা দেয়ার বিধান রয়েছে।
যেসব শিক্ষার্থী মাত্র কয়েকটি পছন্দের কলেজ নির্বাচন করেছে তাদের উদ্দেশ্যে ড. মো. আশফাকুশ সালেহীন বলেন, ‘যেসব শিক্ষার্থী দু-চারটি কলেজেকে নিজেদের পছন্দের তালিকায় বাছাই করে আবেদন করেছে, তারা যেন আরো বেশি করে পছন্দের কলেজ নির্বাচন করে। বেশি কলেজ পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীদের দুশ্চিন্তায় ভুগতে হবে না।’
তিনি বলেন, ‘দেখা গেল গুটিকয়েক কলেজ বাছাই করে আবেদন করার কারণে সে প্রতিষ্ঠানগুলোর মেধা তালিকায় বা অপেক্ষমাণ তালিকায় দুর্ভাগ্যবশত কোনো শিক্ষার্থীর নাম আসলো না, তখন তাকে দুশ্চিন্তায় পড়তে হবে। এ কারণে বেশি বেশি কলেজে আবেদন করলে কোথাও না কোথাও তার নাম থাকবে। এক্ষেত্রে নাম না থাকার অনিশ্চিয়তাও কম থাকবে।’
আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এখনো আবেদন করেনি এবং আজকের (বুধবার) ফল পুনর্নিরীক্ষণে যারা পাস করেছে তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন শেষ করে।’ আবেদন করতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই ওয়েবসাইটে দেয়া সহায়তা নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৬ জুন মনোনীতদের মেধানুযায়ী তালিকা আবেদনকৃত প্রতিটি প্রতিষ্ঠানগুলো প্রকাশ করবে। ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তিচ্ছুরা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। তবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে। ১০ জুলাই একাদশের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৪৫ হাজার ২০১ শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয় ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। ১১ মে প্রকাশিত এ ফলাফলের সঙ্গে আজকে (বুধবার) প্রকাশিত পুনঃফল নিরীকক্ষণের ফল যোগ হবে।