ঢাকাThursday , 9 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিভি যখন মশার কয়েল

Link Copied!

lg-tvপ্রযুক্তি ডেস্ক : যত দামি ফ্ল্যাটেই থাকেন না কেন, মশা আপনার বাসায় প্রবেশ করবেই। আপনাকে ভাড়া না দিলেও আপনার রক্ত খেতে সে কোন অনুমতি নেবে না। মশা থেকে মুক্তি পেতে আবিষ্কৃত হয়েছে নানা ঔষধ। কয়েল, অ্যারোসল, ধুপ, ইলেকট্রিক কয়েল, মশা মারার ব্যাট সহ অসংখ্য ডিভাইস রয়েছে মশা থেকে মুক্তি পেতে। সর্বশেষ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি এমন একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আবিষ্কার করেছিল যেটা থাকলে আর রুমে মশা থাকবে না।
কিন্তু এসি তো আর বাসায় বাসায় নেই। এই যুগে টিভি নেই এমন বাসা মেলা ভার। তাই এলজি এবার এমন একটি স্মার্টটিভি নিয়ে আসলো যে টিভি চললে সেই রুমকে মশামুক্ত রাখা যাবে। কী ভাবে এই মশা তাড়ানোর কাজ করবে? এলজি সংস্থার দাবি টিভি-র শব্দের সঙ্গে এমন একটি ‘টক্সিক রেপেল্যান্ট’ ব্যবহার করা হয়েছে যা মানুষের শরীরে কোনও খারাপ প্রভাব ফেলবে না, তবে মশা তাড়িয়ে দেবে।‘টক্সিক রেপেল্যান্ট’ মানে তাতে কোনও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না বলেই দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এমনকী, এই ‘টক্সিক রেপেল্যান্ট’ একদম লাইফটাইম গ্যারান্টি দেওয়া। এটাকে রিফিলিং করার কোনও দরকার নেই। এলজি-এর এই নতুন টিভির মূল্য ভারতের বাজারে ২৬ হাজার রুপি থেকে শুরু। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৩১ হাজার ২০০ টাকা।